প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাই: মূলহোতা গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
২০ আগস্ট ২০২৬ ৪:০৭ এএম
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাই: মূলহোতা গ্রেফতার

রাজধানীর উত্তরায় ডিএল পেট্রোল পাম্পের সামনে সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব। ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হকের প্রতিষ্ঠানের ওই টাকা ছিনতাই করা হয়েছিল। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি মুহাম্মদ জেড এম ইন্তেখাব চৌধুরী বুধবার (১৯ আগস্ট) এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ আগস্ট এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পাঁচজনকে আটক করেছিল। তাদের কাছ থেকে ৪টি পিস্তল, ২১ রাউন্ড গুলি, ভুয়া র‍্যাব আইডি কার্ড এবং লুট হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ইলিয়াস শিকদার, জাফর, রবিউল ইসলাম, মিন্টু রাড়ী এবং সাগর বাড়ৈ।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোয়েন্দা সরঞ্জাম এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও তথ্য জানানোর জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনের আয়োজন করবে র‍্যাব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...