শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাবে পরীক্ষার্থীদের অবরোধ
শিক্ষামন্ত্রীর অপসারণসহ তিন দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা সড়কের বিভিন্ন অংশে বসে পড়েন এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও শিক্ষার্থীরা তাদের অবস্থান চালিয়ে যান।
শিক্ষার্থীদের মূল তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ। এসব দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন।
সম্পর্কিত খবর
পর্যটনে নতুন মহাপরিকল্পনা, তিন বিভাগে আসছে আন্তর্জাতিক হোটেল
ফটিকছড়ি উত্তর উপজেলা সদরের স্থান পরিবর্তনের দাবিতে হরতাল আগামীকাল
শিক্ষাভবনে শিকল-তালা, শিক্ষামন্ত্রীর অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মুখোমুখি পুলিশ
ইন্টারনেট অবকাঠামোতে হামলার প্রতিবাদ, ৭ দিনের মধ্যে গ্রেফতারের দাবি
খাদ্য নিরাপত্তা ও রপ্তানি বাড়াতে কানাডার সঙ্গে সহযোগিতার নতুন উদ্যোগ
বোয়ালখালীতে পলাতক আসামি রুবেল গ্রেফতার, দণ্ড ৩ বছর

আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাবে পরীক্ষার্থীদের অবরোধ
শিক্ষামন্ত্রীর অপসারণসহ তিন দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা সড়কের বিভিন্ন অংশে বসে পড়েন এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও শিক্ষার্থীরা তাদের অবস্থান চালিয়ে যান।
শিক্ষার্থীদের মূল তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ। এসব দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন।
সম্পর্কিত খবর
পর্যটনে নতুন মহাপরিকল্পনা, তিন বিভাগে আসছে আন্তর্জাতিক হোটেল
ফটিকছড়ি উত্তর উপজেলা সদরের স্থান পরিবর্তনের দাবিতে হরতাল…
শিক্ষাভবনে শিকল-তালা, শিক্ষামন্ত্রীর অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মুখোমুখি পুলিশ
ইন্টারনেট অবকাঠামোতে হামলার প্রতিবাদ, ৭ দিনের মধ্যে গ্রেফতারের…
খাদ্য নিরাপত্তা ও রপ্তানি বাড়াতে কানাডার সঙ্গে সহযোগিতার…