বন্যার মাঝেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুম

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ৬:১৮ পিএম
বন্যার মাঝেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুম

চলমান বন্যা পরিস্থিতিতে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা অব্যাহত রাখতে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে রাজধানীর বিদ্যুৎ ভবনে একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ভবনের ১৪ তলায় স্থাপিত এই কন্ট্রোল রুমটি সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সচল থাকবে। এছাড়া অফিস সময়ের বাইরে জরুরি প্রয়োজনে মোবাইল ফোনের মাধ্যমেও এই সেবা চালু রাখা হবে।

গত রোববার (১২ জুলাই) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী, আগামী ১১ দিন ধরে প্রতিদিন তিনজন কর্মকর্তা-কর্মচারী পালাক্রমে এখানে দায়িত্ব পালন করবেন। এতে মোট ৩৩ জন কর্মকর্তা অংশ নেবেন। দায়িত্বপ্রাপ্তরা বিদ্যুৎ সরবরাহে কোনো বাধা দেখা দিলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট বিতরণ সংস্থার ফোকাল পয়েন্টের সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেবেন এবং প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

কন্ট্রোল রুমের কর্মকর্তারা বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন ১৬৯৯৯-এর সঙ্গেও সার্বক্ষণিক সমন্বয় রাখবেন। অনিবার্য কারণে কোনো নির্ধারিত কর্মকর্তা দায়িত্বে অনুপস্থিত থাকলে তিনি নিজ উদ্যোগে অন্য কর্মকর্তার সঙ্গে দায়িত্ব বিনিময় করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...