জুয়ার অর্থ বিদেশে পাচার: নগদ এজেন্ট ও সাইট অ্যাডমিন গ্রেফতার
অবৈধ অনলাইন জুয়া এবং অর্থপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে জুয়ার অর্থ বিদেশে পাচারে জড়িত ছিলেন বলে জানা গেছে।
সোমবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, নড়াইল সদরের তুলারামপুর এলাকার বাসিন্দা মো. জসিম উদ্দীন (৩৩) এবং একই উপজেলার মালিয়াট এলাকার সুমন রায় (২৮) নামে দুই সহযোগীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, জসিম নগদের ইউএসও হিসেবে কাজ করতেন এবং সুমন রায় একটি বিদেশি জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব সাইটের প্রচারণা ও কার্যক্রম নজরদারির মাধ্যমে শনাক্ত করে। গত ১২ জুলাই রাতে নড়াইলের রূপগঞ্জ বাজার এলাকা থেকে জসিমকে এবং পরে তথ্যের ভিত্তিতে তুলারামপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। এর আগে, গত ১৭ মে সিআইডি বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে পল্টন থানায় একটি মামলা দায়ের করেছিল।
সম্পর্কিত খবর
দেশে মানসিক স্বাস্থ্যের নাজুক অবস্থা, ৯২ শতাংশ রোগীই চিকিৎসার বাইরে
দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ ও ভিসা সুবিধা সহজ…
ফটিকছড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে গাছ কাটতে গিয়ে প্রাণ হারালেন কাঠুরে
বরিশালে সেনা মহড়া দেখলেন তারেক রহমান, জঙ্গলে খেয়েছেন তাৎক্ষণিক খাবার
চট্টগ্রামে সাড়ে ৩ কোটির সোনা উদ্ধার, অন্তর্বাসে লুকিয়ে আনতে গিয়ে…
হাটহাজারী ও ফটিকছড়িতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী

জুয়ার অর্থ বিদেশে পাচার: নগদ এজেন্ট ও সাইট অ্যাডমিন গ্রেফতার
অবৈধ অনলাইন জুয়া এবং অর্থপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে জুয়ার অর্থ বিদেশে পাচারে জড়িত ছিলেন বলে জানা গেছে।
সোমবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, নড়াইল সদরের তুলারামপুর এলাকার বাসিন্দা মো. জসিম উদ্দীন (৩৩) এবং একই উপজেলার মালিয়াট এলাকার সুমন রায় (২৮) নামে দুই সহযোগীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, জসিম নগদের ইউএসও হিসেবে কাজ করতেন এবং সুমন রায় একটি বিদেশি জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব সাইটের প্রচারণা ও কার্যক্রম নজরদারির মাধ্যমে শনাক্ত করে। গত ১২ জুলাই রাতে নড়াইলের রূপগঞ্জ বাজার এলাকা থেকে জসিমকে এবং পরে তথ্যের ভিত্তিতে তুলারামপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। এর আগে, গত ১৭ মে সিআইডি বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে পল্টন থানায় একটি মামলা দায়ের করেছিল।
সম্পর্কিত খবর
দেশে মানসিক স্বাস্থ্যের নাজুক অবস্থা, ৯২ শতাংশ রোগীই…
দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ ও ভিসা…
ফটিকছড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে গাছ কাটতে গিয়ে প্রাণ…
বরিশালে সেনা মহড়া দেখলেন তারেক রহমান, জঙ্গলে খেয়েছেন…
চট্টগ্রামে সাড়ে ৩ কোটির সোনা উদ্ধার, অন্তর্বাসে লুকিয়ে…