বন্যা দুর্গতদের সহায়তায় সাড়ে ৪ কোটি টাকা ও প্রায় ৯ হাজার টন চাল বরাদ্দ
দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার প্রভাব মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বড় ধরনের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। গত ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে সারাদেশের ৬৪টি জেলার জন্য ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।
জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে চট্টগ্রাম। সেখানে চার দফায় মোট ৬৫ লাখ টাকা ও এক হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলায় মোট ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বাকি ৫৭ জেলার প্রতিটিকে সমান হারে ৫ লাখ টাকা নগদ এবং ১০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ওই সব জেলার জন্য মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্য ও নগদ সহায়তা নিশ্চিত করতে পরিস্থিতি বুঝে এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সম্পর্কিত খবর
দেশে মানসিক স্বাস্থ্যের নাজুক অবস্থা, ৯২ শতাংশ রোগীই চিকিৎসার বাইরে
দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ ও ভিসা সুবিধা সহজ…
ফটিকছড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে গাছ কাটতে গিয়ে প্রাণ হারালেন কাঠুরে
বরিশালে সেনা মহড়া দেখলেন তারেক রহমান, জঙ্গলে খেয়েছেন তাৎক্ষণিক খাবার
চট্টগ্রামে সাড়ে ৩ কোটির সোনা উদ্ধার, অন্তর্বাসে লুকিয়ে আনতে গিয়ে…
হাটহাজারী ও ফটিকছড়িতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী

বন্যা দুর্গতদের সহায়তায় সাড়ে ৪ কোটি টাকা ও প্রায় ৯ হাজার টন চাল বরাদ্দ
দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার প্রভাব মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বড় ধরনের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। গত ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে সারাদেশের ৬৪টি জেলার জন্য ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।
জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে চট্টগ্রাম। সেখানে চার দফায় মোট ৬৫ লাখ টাকা ও এক হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলায় মোট ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বাকি ৫৭ জেলার প্রতিটিকে সমান হারে ৫ লাখ টাকা নগদ এবং ১০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ওই সব জেলার জন্য মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্য ও নগদ সহায়তা নিশ্চিত করতে পরিস্থিতি বুঝে এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সম্পর্কিত খবর
দেশে মানসিক স্বাস্থ্যের নাজুক অবস্থা, ৯২ শতাংশ রোগীই…
দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ ও ভিসা…
ফটিকছড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে গাছ কাটতে গিয়ে প্রাণ…
বরিশালে সেনা মহড়া দেখলেন তারেক রহমান, জঙ্গলে খেয়েছেন…
চট্টগ্রামে সাড়ে ৩ কোটির সোনা উদ্ধার, অন্তর্বাসে লুকিয়ে…