রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ৫৫৫ জন গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার
রাজধানীর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে জুন মাসজুড়ে জোরালো অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, জুনে অস্ত্র ও মাদক আইনে মোট ৩৬৩টি মামলা রুজু হয়েছে। এসব মামলায় ১৬ জনকে অস্ত্র মামলায় এবং ৫৩৯ জনকে মাদক মামলায় গ্রেফতার করা হয়। এছাড়া অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ৮৮ রাউন্ড গুলি, ৭টি ম্যাগাজিন ও ২০টি দেশীয় অস্ত্র জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মাদকবিরোধী অভিযানে সর্বোচ্চ ২ লাখ ৩৩ হাজার ৪১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪০৭ কেজি গাঁজা, ২ কেজি ৯০৯ গ্রাম হেরোইন, ৩১৯ বোতল ফেনসিডিল, বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। রাজধানীতে সন্ত্রাসী ও মাদক কারবারিরা যাতে প্রশ্রয় না পায়, সেজন্য ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নিয়াজ মেহেদী।
সম্পর্কিত খবর
ঢাকায় আজ বৃষ্টির আভাস, দমকা বাতাসে কমতে পারে তাপমাত্রা
চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি, নগরজুড়ে তীব্র জলাবদ্ধতায় নাভিশ্বাস
ঢাকা ও কায়রোর বাতাস আজ মাঝারি, শীর্ষে কিনশাসা
বৃষ্টির কামড়াতে পারে আজও, ঢাকার আকাশে মেঘ ঢাকছে রোদ
পাহাড়ি ঢলে রেললাইন ডুবে যাওয়ায় বন্ধ কক্সবাজার রুটের ট্রেন
টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়ায় পাহাড়ধস: নারীর মৃত্যু, আহত ২

আরও পড়ুন

রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ৫৫৫ জন গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার
রাজধানীর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে জুন মাসজুড়ে জোরালো অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, জুনে অস্ত্র ও মাদক আইনে মোট ৩৬৩টি মামলা রুজু হয়েছে। এসব মামলায় ১৬ জনকে অস্ত্র মামলায় এবং ৫৩৯ জনকে মাদক মামলায় গ্রেফতার করা হয়। এছাড়া অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ৮৮ রাউন্ড গুলি, ৭টি ম্যাগাজিন ও ২০টি দেশীয় অস্ত্র জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মাদকবিরোধী অভিযানে সর্বোচ্চ ২ লাখ ৩৩ হাজার ৪১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪০৭ কেজি গাঁজা, ২ কেজি ৯০৯ গ্রাম হেরোইন, ৩১৯ বোতল ফেনসিডিল, বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। রাজধানীতে সন্ত্রাসী ও মাদক কারবারিরা যাতে প্রশ্রয় না পায়, সেজন্য ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নিয়াজ মেহেদী।
সম্পর্কিত খবর
ঢাকায় আজ বৃষ্টির আভাস, দমকা বাতাসে কমতে পারে…
চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি, নগরজুড়ে তীব্র জলাবদ্ধতায় নাভিশ্বাস
ঢাকা ও কায়রোর বাতাস আজ মাঝারি, শীর্ষে কিনশাসা
বৃষ্টির কামড়াতে পারে আজও, ঢাকার আকাশে মেঘ ঢাকছে…
পাহাড়ি ঢলে রেললাইন ডুবে যাওয়ায় বন্ধ কক্সবাজার রুটের…