সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ৮:৩৮ এএম
সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের

জাতীয় সংসদ অধিবেশনের বিরতিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সংসদ ভবনে নামাজের বিরতিতে তিনি তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতির বিষয়ে আগ্রহী হন এবং তাদের দক্ষ হয়ে ওঠার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি সরকারের উদ্যোগে শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নটর ডেম কলেজের ৫৩ জন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৬৯ জন শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চারজন বিদেশি শিক্ষার্থীসহ একটি প্রতিনিধি দল সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...