রোবোসাবে যাচ্ছে ডিআরএমসি দল, শিক্ষার্থীদের উৎসাহ প্রধানমন্ত্রীর
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘রোবোসাব-২০২৬’ প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সাথে ফলপ্রসূ আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং তিনি এর বিবরণ শোনেন। প্রধানমন্ত্রী এসময় উদ্ভাবন ও প্রযুক্তিকে দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, সৃজনশীলতার জন্য সরকার সব ধরণের সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।
মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উজ্জীবিত করে বলেন, তাদের সাফল্য বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগের জন্য তাদের অভিনন্দন জানিয়ে তিনি নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি তাদের উপহার দেন। এসময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ তারেক রহমান প্রধানমন্ত্রী রোবোসাব ২০২৬
সম্পর্কিত খবর
রেকর্ড বৃষ্টিতে ডুবে চট্টগ্রাম, তিন গুণ ভাড়ায় নাভিশ্বাস
রোবোসাব-২০২৬ এ যাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্য খাতে খরচ বাড়ার আশঙ্কা, সংসদে মিটিং নিয়ে বিরোধীদের ক্ষোভ
ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি, ভোলার চরে যাচ্ছেন স্পিকার ও মন্ত্রী
চিকিৎসার খরচ বাড়তে পারে: সংসদে আশঙ্কা, নোটিশ নিয়ে ক্ষোভ
৪২ বছরের রেকর্ড বৃষ্টিতে কার্যত তলিয়ে গেল চট্টগ্রাম

আরও পড়ুন

রোবোসাবে যাচ্ছে ডিআরএমসি দল, শিক্ষার্থীদের উৎসাহ প্রধানমন্ত্রীর
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘রোবোসাব-২০২৬’ প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সাথে ফলপ্রসূ আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং তিনি এর বিবরণ শোনেন। প্রধানমন্ত্রী এসময় উদ্ভাবন ও প্রযুক্তিকে দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, সৃজনশীলতার জন্য সরকার সব ধরণের সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।
মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উজ্জীবিত করে বলেন, তাদের সাফল্য বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগের জন্য তাদের অভিনন্দন জানিয়ে তিনি নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি তাদের উপহার দেন। এসময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
রেকর্ড বৃষ্টিতে ডুবে চট্টগ্রাম, তিন গুণ ভাড়ায় নাভিশ্বাস
রোবোসাব-২০২৬ এ যাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্য খাতে খরচ বাড়ার আশঙ্কা, সংসদে মিটিং নিয়ে…
ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি, ভোলার চরে যাচ্ছেন স্পিকার ও…
চিকিৎসার খরচ বাড়তে পারে: সংসদে আশঙ্কা, নোটিশ নিয়ে…