কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু, লাশ মর্গে

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ৩:৩৪ এএম
কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু, লাশ মর্গে

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম শেখ আহমেদ আলী (৪৫)।

কারারক্ষী মো. হাসান জানান, রাত ৮টার দিকে কারাগারের ভেতরে আহমেদ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই কারাগারের কয়েদি নং-২৯৭৭/এ এর বন্দি ছিলেন এবং তার বাবার নাম শেখ সরদার আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এই কয়েদি কোন মামলায় কারাগারে ছিলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...