মেসির নৈপুণ্যে বিশ্বকাপে নতুন রেকর্ড, সোশ্যাল মিডিয়ায় হালান্ডের মন্তব্য

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ২:৪৪ এএম
মেসির নৈপুণ্যে বিশ্বকাপে নতুন রেকর্ড, সোশ্যাল মিডিয়ায় হালান্ডের মন্তব্য

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপেও নিজের জাদুমকর পারফরম্যান্স অব্যাহত রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি হিসেবে নামা মেসি এক দুর্দান্ত ফ্রি-কিক গোলের মাধ্যমে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন। এই গোলের ফলে বিশ্বকাপ ফুটবলে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯টি, যা এখন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

এই ম্যাচে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি প্রথম একাদশে নয়টি পরিবর্তন আনেন, যার ফলে ম্যাচের প্রথম ৬০ মিনিট বেঞ্চে কাটাতে হয় মেসিকে। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামার পরপরই খেলার রম বদলে দেন তিনি। ৮০তম মিনিটে নিজের পরিচিত স্টাইলে ফ্রি-কিক থেকে গোল করেন মেসি, যা চলতি আসরে তার ষষ্ঠ গোল। মেসির এমন ধারাবাহিকতা দেখে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড সামাজিক মাধ্যমে রসিকতা করে বলেছেন, মেসি মনে হয় তাকে গোল্ডেন বুট জিততে দেবেন না।

অবশ্য হালান্ড নিজেও এই বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন। নকআউট পর্ব নিশ্চিত করে ফ্রান্সের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বিশ্রাম নেওয়া এই স্ট্রাইকার প্রথম দুই খেলায় চারবার জালের দেখা পেয়েছেন। অন্যদিকে ম্যাচ শেষে কোচ স্কালোনি জানান, নকআউট পর্বের কথা ভেবেই নিজের ইচ্ছায় বিশ্রাম নিয়েছেন মেসি এবং অন্যদের সুযোগ করে দিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...