বিশ্বকাপে ভিনির গোল বাতিল, ফাউল বিতর্কে তোলপাড়

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ৫:৩১ এএম
বিশ্বকাপে ভিনির গোল বাতিল, ফাউল বিতর্কে তোলপাড়

মিয়ামিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। ম্যাচের ২২ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল ভিএআর পর্যালোচনায় বাতিল হয়ে যায়, যা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক।

ম্যাচের শুরুতেই স্কট ম্যাককেনার ভুলের সুযোগ নিয়ে সপ্তম মিনিটে প্রথম গোল করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এরপর ২২ মিনিটে জ্যাক হেন্ড্রিকে কাটিয়ে দুর্দান্ত এক শট নেন ভিনি। কিন্তু ভিএআর চেকে দেখা যায়, বল পাওয়ার আগে হেন্ড্রির পায়ে লাথি মেরেছেন তিনি, যার ফলে গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি।

এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হলেও সাবেক স্কটিশ ফুটবলার জেমস ম্যাকফ্যাডেন মনে করেন, এটা স্পষ্ট ফাউল। তিনি বলেন, সামান্য স্পর্শ হোক বা না হোক, এটা ফাউল। বল লাথি মারার সময় সে ধরা পড়েছে, যা প্রতিপক্ষকে বল খেলতে বাধা দিয়েছে। গোল বাতিল হওয়ায় ক্ষুব্ধ হলেও সেই রাগকে শক্তিতে পরিণত করেন ভিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হেড থেকে নিজের দ্বিতীয় এবং বৈধ গোলটি করেন তিনি।

এবারের বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের মধ্যে তৃতীয় স্থান অধিকারী আটটি দল রাউন্ড অব ৩২-এ খেলার সুযোগ পাবে। এই নিয়মের ওপর ভর করেই ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল স্কটল্যান্ড। ব্রাজিলের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেলেই প্রথমবারের মতো নকআউট পর্বে উঠতে পারত তারা। কিন্তু ভিনির হাত ধরে দুই গোল হজম করে স্কটিশদের সেই পথটি অনেকটাই কঠিন হয়ে পড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...