ফিলিপ লামের তোপ, বিশ্বকাপ এখন শুধুই ব্যবসার খেলা?

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ৪:৫৮ এএম
ফিলিপ লামের তোপ, বিশ্বকাপ এখন শুধুই ব্যবসার খেলা?

জার্মানির কিংবদন্তি ফুটবলার ও ২০১৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিশ্বকাপ এখন কেবলই বাণিজ্যিকীকরণের হাতিয়ার হয়ে পড়েছে। তার অভিযোগ, মুনাফার লোভে ফুটবলের সবচেয়ে বড় এই আসরটি বিক্রি করে দেওয়া হচ্ছে, যা খেলার সার্বিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং সাধারণ সমর্থকদের মনে হতাশা ও অস্বস্তি তৈরি করছে।

জার্মান সংবাদপত্র ‘ডি জাইট’-এ একটি কলামে লাম এই আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি সরাসরি ফিফার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বলেন, প্রকৃত চাহিদার তথ্য গোপন রেখে এবং জনস্বার্থকে উপেক্ষা করে টিকিটের আকাশচুম্বী মূল্য নির্ধারণের মাধ্যমে সর্বোচ্চ লাভের পথ সুগম করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

এবারের আসরে দল ১৬টি থেকে বেড়ে ৪৮টিতে উন্নীত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি অবশ্যই স্কটল্যান্ড, ডিআর কঙ্গো বা কেপ ভার্দের মতো ছোট দলগুলোর জন্য নতুন স্বপ্ন ও গল্প তৈরির সুযোগ এনে দিয়েছে। তবে প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার বিরোধিতা করে এই জার্মান তারকা জানান, একটি টুর্নামেন্টের দীর্ঘমেয়াদী সাফল্য ও প্রভাব ধরে রাখতে হলে যথাযথ সময় এবং পরিকল্পনার কোনো বিকল্প নেই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...