ইব্রাহিমোভিচের পাল্টা জবাব: রোনালদো কখনো হারিয়ে যায়নি
উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সমালোচকদের জবাব দেওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদো ঘোষণা দিয়েছিলেন যে তিনি ফিরে এসেছেন। তবে পর্তুগিজ এই তারকার এমন মন্তব্য পছন্দ হয়নি সুইডেনের কিংবদন্তি ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের। তার দাবি, রোনালদো কখনোই হারিয়ে যাননি এবং তাই ‘ফিরে আসার’ এই ঘোষণা একেবারেই অপ্রয়োজনীয়।
রোনালদোর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইব্রাহিমোভিচ বলেন, কথাটা শুনে তিনি বিভ্রান্ত হয়েছেন। তিনি প্রশ্ন করেন, ‘আই অ্যাম ব্যাক’— ঠিক কোথা থেকে ফিরে এলেন? ইব্রাহিমোভিচের ভাষ্য, দুই গোল করলেই যদি কেউ ফেরার ঘোষণা দেয়, তবে মনে হয় যেন তিনি দশ বছর কোনো অজানা গ্রহে হারিয়ে ছিলেন এবং হঠাৎ ফিরে এসেছেন।
সুইডিশ এই স্ট্রাইকার জানান, রোনালদো সবসময়ই খেলছেন, গোল করছেন এবং রেকর্ড ভাঙছেন। ফুটবল বিশ্ব প্রতি সপ্তাহেই তাকে নিয়ে আলোচনা করে। রোনালদোর ফেরার বার্তাকে তিনি সূর্যের সাথে তুলনা করে ব্যঙ্গ করে বলেন, এটা এমন যেন সূর্য ঘোষণা দিচ্ছে যে আগামীকাল সে উদিত হবে। তবে রোনালদো হয়তো সমালোচকদের জবাব দিতেই এমন বলেছেন বলে মনে করেন তিনি।
সম্পর্কিত খবর
বজ্রঝড়ের মুখে ব্রাজিল-স্কটল্যান্ড লড়াই, থমকে যেতে পারে খেলা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারফরম্যান্স: র্যাংকিংয়ে বড় লাফ নাসুম-হৃদয়ের
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে গুড়িয়ে দিল পর্তুগাল, গড়লেন ৬ রেকর্ড
ফিফার লোভে বিক্রি হচ্ছে বিশ্বকাপ, তীব্র সমালোচনা লামের
মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি ব্রাজিল, অভিষেক হতে পারে রায়ানের
ফিফার বাণিজ্যিকীকরণে বিপাকে বিশ্বকাপ, সমালোচনায় ফিলিপ লাম

আরও পড়ুন

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে গুড়িয়ে দিল পর্তুগাল, গড়লেন…