রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তান ধস, গড়লেন ৬ বিশ্বরেকর্ড

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৮:৪৬ পিএম
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তান ধস, গড়লেন ৬ বিশ্বরেকর্ড

বিশ্বকাপের শুরুতে ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল পর্তুগাল। তবে ২৩ জুন অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইউরোপিয়ান দলটি। দলের এই বড় জয়ের নায়ক তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো জোড়া গোল করে নিজের বিরত সমালোচকদের স্তব্ধ করে দিয়েছেন।

এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলে এক অনন্য নজির গড়েছেন রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি আসরে গোলের দেখা পেয়েছেন তিনি। ২০০৬ সাল থেকে শুরু করে ২০২৬ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে তার এই গোল উৎসব ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এছাড়াও ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে ১১টি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করার কীর্তিও তিনি একাই দখলে রেখেছেন, যা কোনো ইউরোপিয়ান খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ।

বয়স যেন কেবল একটি সংখ্যা এমনটাই আবারও প্রমাণ করলেন পর্তুগিজ এই অধিনায়ক। ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে তিনি হয়েছেন বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা। একই ম্যাচে জোড়া গোল করে প্রতিপক্ষ লিওনেল মেসিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সে ব্রেস করার রেকর্ডও এখন তার দখলে। দেশের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে ১০ গোলের মালিক হয়েছেন এসআর সেভেন। এর আগে সবচেয়ে কম বয়সে এবং এবার সবচেয়ে বেশি বয়সে গোল করে মাইকেল লাউড্রপ ও মেসির সঙ্গে তিনিও যুক্ত হয়েছেন এই বিশেষ তালিকায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...