শারদীয় দুর্গাপূজায় সার্বক্ষণিক প্রস্তুত বিজিবি, গুজব এড়িয়ে চলার আহ্বান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা কার্যক্রমে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বাহিনীটির ঢাকা ব্যাটালিয়নের (২৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানিয়েছেন, কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে তা মোকাবিলা করতে তারা সবসময় তৎপর থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিজিবি কর্মকর্তা বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে পূজা মণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা সহায়তা দেবে তারা।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
গুজব রটনার ব্যাপারে সবাইকে সতর্ক করে তিনি বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করাই উত্তম। সন্দেহজনক কিছু লক্ষ্য করলে দ্রুত নিকটতম বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই মর্মে দৃঢ় অবস্থানে রয়েছে বিজিবি বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই সর্বোচ্চ ১৯৭
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের চেষ্টা চলছে
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন: এ্যানি
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই পুলিশ: বিজিবি
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

আরও পড়ুন

শারদীয় দুর্গাপূজায় সার্বক্ষণিক প্রস্তুত বিজিবি, গুজব এড়িয়ে চলার আহ্বান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা কার্যক্রমে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বাহিনীটির ঢাকা ব্যাটালিয়নের (২৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানিয়েছেন, কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে তা মোকাবিলা করতে তারা সবসময় তৎপর থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিজিবি কর্মকর্তা বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে পূজা মণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা সহায়তা দেবে তারা।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
গুজব রটনার ব্যাপারে সবাইকে সতর্ক করে তিনি বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করাই উত্তম। সন্দেহজনক কিছু লক্ষ্য করলে দ্রুত নিকটতম বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই মর্মে দৃঢ় অবস্থানে রয়েছে বিজিবি বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই…
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের…
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন:…
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই…
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…