রবিউস সানির চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯ এএম
রবিউস সানির চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দৃশ্যমান হয়েছে। চাঁদ ওলত লাগায় আগামীকাল রোববার থেকে শুরু হবে ওই মাসের গণনা। এর ধারাবাহিকতায় আগামী ২৩ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম।

শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটি জানিয়েছে, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেই চাঁদ দেখার বিষয়টি চূড়ান্ত করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মুখ্য বার্তা সম্পাদক কামরুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ সরকারি ও ধর্মীয় অঙ্গনের বিশিষ্টজনরা। মসজিদ-মাদ্রাসা ও জনসাধারণের পক্ষ থেকে চাঁদ দেখার সংবাদ যাচাই শেষে কমিটি রবিউস সানি মাস শুরুর তারিখ ও ফাতেহা-ই-ইয়াজদাহমের দিন ধার্য করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...