কিলো ফ্লাইট কমান্ডার সুলতান মাহমুদের মৃত্যুবার্ষিকী পালন বিমানবাহিনীর

প্রাইম বার্তা অনলাইন
১৪ আগস্ট ২০২৬ ৯:৩৩ পিএম
কিলো ফ্লাইট কমান্ডার সুলতান মাহমুদের মৃত্যুবার্ষিকী পালন বিমানবাহিনীর

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এবং মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা বিমানবাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের মসজিদে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানা যায়, বীর উত্তম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা ১৯৪৪ সালের ১লা আগস্ট তৎকালীন নোয়াখালী জেলার (বর্তমান ফেনী) এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নূরুল হুদা এবং মাতা আনকুরেন্নেছা বেগম। তিনি ঢাকার আরমানিটোলা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর ১৯৬০ সালে সারগোদার পিএএফ পাবলিক স্কুল থেকে মেট্রিক এবং ১৯৬২ সালে রিসালপুরের পিএএফ একাডেমি থেকে এফএসসি পাস করেন। পরবর্তীতে ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের এয়ার স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

সুলতান মাহমুদ ১৯৬০ সালের ১৯ আগস্ট বিমানবাহিনী একাডেমিতে যোগ দিয়ে ১৯৬২ সালের ১লা জুলাই জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধকালীন সময়ে তিনি কিংবদন্তি ‘কিলো ফ্লাইট’-এর দায়িত্বে ছিলেন। একজন চৌকস বৈমানিক হিসেবে তার সাহসিকতা ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...