এলএনজি টার্মিনালে গোলযোগ, চরম ভোগান্তিতে সিএনগাড়ির চালকরা

প্রাইম বার্তা অনলাইন
২৬ জুলাই ২০২৬ ৪:০৫ এএম
এলএনজি টার্মিনালে গোলযোগ, চরম ভোগান্তিতে সিএনগাড়ির চালকরা

এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারাদেশে তীব্র সংকট দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের প্রেশার থাকছে না, ফলে দীর্ঘ লাইন দাঁড়িয়েও জ্বালানি না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের চালকরা।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর মগবাজার এলাকায় একটি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য অপেক্ষারত অটোরিকশা চালক রুহুল আমিন জানান, আগে মিনিট কয়েকের মধ্যেই ২৫০ থেকে ৩০০ টাকার গ্যাস নিয়ে সারাদিন গাড়ি চালানো যেত। কিন্তু এখন ঘণ্টার পর ঘণ্টা লাইনে থেকেও মাত্র ৮০ থেকে ১০০ টাকার গ্যাস পাওয়া যাচ্ছে। তিনি বলেন, এত কম গ্যাসে দু-একটি ট্রিপের পর যাত্রী নিয়ে দূরে যেতে ভয় লাগে, পরে না আবার গাড়ি ঠেলে গ্যারেজে ফিরতে হয়।

এই পরিস্থিতিতে চালকদের দৈনিক আয় অর্ধেকে নেমে এসেছে এবং সংসার নির্বাহ কঠিন হয়ে পড়েছে। জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোও গ্যাস অপ্রতুলতার কারণে নির্ধারিত সময়ে হাসপাতালে পৌঁছাতে পারছে না। যদিও বিকল্প জ্বালানি ব্যবহার করা যায় এমন গাড়ির চালকরা তুলনামূলক কিছুটা সুবিধা পাচ্ছেন, তবে একমাত্র গ্যাস নির্ভর যানবাহনের মালিক ও চালকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...