রোনালদোকে বিশ্রামের পরামর্শ ‘ছেলেমানুষি’, তুলনা প্রত্যাখ্যান কোচের

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ৭:৫৯ এএম
রোনালদোকে বিশ্রামের পরামর্শ ‘ছেলেমানুষি’, তুলনা প্রত্যাখ্যান কোচের

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়ে গোলশূন্য ড্র করেই শেষ করল পর্তুগাল। এই ড্রয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান দলটি। তবে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনেকে মত দিয়েছেন যে, নকআউট পর্বের কথা চিন্তা করে এই তারকা ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়া উচিত ছিল।

আর্জেন্টিনার লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে খেলেছেন এবং নরওয়ের আর্লিং হ্যালান্ড ফ্রান্সের বিপক্ষে খেলাই করেননি। এমন প্রেক্ষাপটে রোনালদোকেও বিশ্রাম দেওয়ার পক্ষে মতামত দেন অনেকে। কিন্তু এই পরামর্শ ও তুলনা একেবারেই মানতে রাজি নন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। তিনি এই ধরনের মতামতকে ‘ছেলেমানুষি’ বলে অভিহিত করেছেন। তার মতে, রোনালদো পুরো সময় মাঠে থাকার জন্য সম্পূর্ণ ফিট রয়েছেন।

মার্টিনেজ জানান, অন্য দলের খেলোয়াড়দের সাথে রোনালদোকে তুলনা করা মোটেও ঠিক নয়। রোনালদোর খেলার ধরণ তার দীর্ঘ অভিজ্ঞতা এবং শৃঙ্খলার ওপর প্রতিষ্ঠিত। সঠিক সময়ে সঠিক পজিশনে থাকা এবং আক্রমণাত্মক ফুটবলে ফাঁকা জায়গা তৈরি করাই তার বিশেষত্ব। এছাড়া টুর্নামেন্টের ধকল সামলাতে রোনালদোর কোনো ক্লান্তি দেখা যায়নি বলেও দাবি করেন তিনি। অবশ্য পরবর্তীতে দলে পরিবর্তন আসতে পারে, তবে সেটা শুধু রোনালদোর জন্য নয়, বরং অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...