ফিফার লোভে বিশ্বকাপের মর্যাদা হরণ: জার্মান তারকার ক্ষোভ
২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ এনে দেওয়া সাবেক অধিনায়ক ফিলিপ লাম ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, মুনাফার লোভে বিশ্বকাপকে একটি বাণিজ্যিক পণ্যে পরিণত করা হচ্ছে, যা ফুটবলের ভবিষ্যৎ এবং সমর্থকদের আস্থার জন্য হুমকি স্বরূপ।
জার্মান দৈনিক ‘ডি জাইট’-এ প্রকাশিত এক কলামে লাম লিখেছেন, আকাশচুম্বী টিকিটের মূল্য ও দর্শকদের চাহিদার প্রতি ফিফার উদাসীনতা সমর্থকদের মনে হতাশা তৈরি করছে। তার মতে, আসল চাহিদা লুকিয়ে সর্বোচ্চ লাভের আশায় টিকিট বিক্রির কৌশল নিয়েছে বিশ্ব ফুটবলের শীর্ষ এই সংস্থা। এমন পরিস্থিতিতে ফিফা এবং বিশ্বকাপকে আলাদা করে দেখা সমর্থকদের জন্য কঠিন হয়ে পড়েছে।
আগামী বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও প্রতি দুই বছর পরপর আসর আয়োজনের পরিকল্পনার বিরোধিতা করেছেন এই জার্মান তারকা। তিনি মনে করেন, কোনো আসর সফল হতে হলে তার যথাযথ প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন, যা বর্তমানে উপেক্ষিত হচ্ছে।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

ফিফার লোভে বিশ্বকাপের মর্যাদা হরণ: জার্মান তারকার ক্ষোভ
২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ এনে দেওয়া সাবেক অধিনায়ক ফিলিপ লাম ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, মুনাফার লোভে বিশ্বকাপকে একটি বাণিজ্যিক পণ্যে পরিণত করা হচ্ছে, যা ফুটবলের ভবিষ্যৎ এবং সমর্থকদের আস্থার জন্য হুমকি স্বরূপ।
জার্মান দৈনিক ‘ডি জাইট’-এ প্রকাশিত এক কলামে লাম লিখেছেন, আকাশচুম্বী টিকিটের মূল্য ও দর্শকদের চাহিদার প্রতি ফিফার উদাসীনতা সমর্থকদের মনে হতাশা তৈরি করছে। তার মতে, আসল চাহিদা লুকিয়ে সর্বোচ্চ লাভের আশায় টিকিট বিক্রির কৌশল নিয়েছে বিশ্ব ফুটবলের শীর্ষ এই সংস্থা। এমন পরিস্থিতিতে ফিফা এবং বিশ্বকাপকে আলাদা করে দেখা সমর্থকদের জন্য কঠিন হয়ে পড়েছে।
আগামী বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও প্রতি দুই বছর পরপর আসর আয়োজনের পরিকল্পনার বিরোধিতা করেছেন এই জার্মান তারকা। তিনি মনে করেন, কোনো আসর সফল হতে হলে তার যথাযথ প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন, যা বর্তমানে উপেক্ষিত হচ্ছে।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…