অপহরণ মামলার আসামি জামালপুর আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ জামালপুর জেলা আওয়ামী লীগের এক নেতাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এস এম শাহীনুজ্জামান শাহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে আটক করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ সদস্যরা।
জানা যায়, ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শাহীন। এর পাশাপাশি তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ। তিনি বলেন, শাহীনের নাম বিমানবন্দর থানায় দায়েরি একটি অপহরণ মামলায় চার্জশিটভুক্ত আসামি। উত্তরা ক্লাবের পাশে ওই অপহরণের ঘটনাটি ঘটেছিল।
তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এ সময় গ্রেফতারকৃত নেতাকে জিজ্ঞাসাবাদও চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
কুড়িল চৌরাস্তায় অভিযান: প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা সরানো
২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৪৭ গ্রেফতার, জব্দ হলো মাদক ও অস্ত্র
গভীর রাতের অভিযানে রাজধানীতে আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
দীর্ঘ পথের ক্লান্তি মাপছে সায়েদাবাদ: চালকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
গ্রিন চ্যানেলে ধরা: শাহজালালে ১৭ লাখ টাকার সিগারেট, ভেপ ও…
ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি

আরও পড়ুন

অপহরণ মামলার আসামি জামালপুর আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ জামালপুর জেলা আওয়ামী লীগের এক নেতাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এস এম শাহীনুজ্জামান শাহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে আটক করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ সদস্যরা।
জানা যায়, ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শাহীন। এর পাশাপাশি তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ। তিনি বলেন, শাহীনের নাম বিমানবন্দর থানায় দায়েরি একটি অপহরণ মামলায় চার্জশিটভুক্ত আসামি। উত্তরা ক্লাবের পাশে ওই অপহরণের ঘটনাটি ঘটেছিল।
তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এ সময় গ্রেফতারকৃত নেতাকে জিজ্ঞাসাবাদও চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
কুড়িল চৌরাস্তায় অভিযান: প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা…
২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৪৭ গ্রেফতার, জব্দ হলো মাদক…
গভীর রাতের অভিযানে রাজধানীতে আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী…
দীর্ঘ পথের ক্লান্তি মাপছে সায়েদাবাদ: চালকদের বিনামূল্যে স্বাস্থ্য…
গ্রিন চ্যানেলে ধরা: শাহজালালে ১৭ লাখ টাকার সিগারেট,…