দুবাইয়ে লুকিয়ে আছেন কিলার বেনজীর, ফিরিয়ে এনে বিচারের ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৭ এএম
দুবাইয়ে লুকিয়ে আছেন কিলার বেনজীর, ফিরিয়ে এনে বিচারের ঘোষণা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় পাড়ি জমাননি; বরং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, জঘন্য এই হত্যাকারীকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন। এর আগে সংসদে সরকারি দলের বিরোধী সদস্যরা টানা আধা ঘণ্টারও বেশি সময় ধরে বেনজীরের গ্রেফতারের দাবিতে একসুরে সরকারকে চাপ প্রয়োগ করেন। তারা দাবি করেন, এই সাবেক আইজিপিকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ কিলার, হাজার হাজার নেতাকর্মীকে তিনি হত্যা করেছেন। দেশ ও জাতির দুশমন তিনি। বেনজীর সেন্ট লুসিয়ায় যাননি, তিনি দুবাইয়ে আছেন। আমাদের দূতাবাস সতর্ক আছে। আমরা কিছু করছি তার বিচারের জন্য। আমরা সবাই এক আছি, একসঙ্গে কাজ করছি।

আইনি প্রক্রিয়ার ওপর আস্থা জানিয়ে তিনি আরও বলেন, মামলা করেই এই হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি দেশের কারাগারে বন্দি থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। সংসদে দলগুলোর ঐক্যের প্রশংসা করে তিনি বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...