হাটহাজারীতে অবৈধ অস্ত্র কারখানায় পুলিশের রেড, গ্রেফতার ২

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ২:২৫ পিএম
হাটহাজারীতে অবৈধ অস্ত্র কারখানায় পুলিশের রেড, গ্রেফতার ২

চট্টগ্রামের হাটহাজারীতে একটি গোপন অস্ত্র কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কারখানার ভেতর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানে অস্ত্র তৈরির সময় দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে হানা দিয়ে অস্ত্র তৈরির কাজে জড়িত থাকা অবস্থায় ওই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৪) এবং মৃত আব্দুল মালেকের পুত্র মো. কবিরকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র নির্মূলে এলাকায় পুলিশের এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...