শাহজালাল বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন বিমানবাহিনীর ৩ সদস্য

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৬:২৬ এএম
শাহজালাল বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন বিমানবাহিনীর ৩ সদস্য

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে এই দুর্ঘটনা সংঘটিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার শিকার নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। এছাড়া একজন সদস্য আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এই মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ কী এবং দুর্ঘটনাটি কীভাবে ঘটলো, তা নিয়ে এখনই বিস্তারিত কিছু জানা যায়নি। আইএসপিআর সূত্র জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখার পর পরবর্তীতে এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...