গেম আসক্তি ও মায়ের অভিমানে রাজধানীতে কিশোরের আত্মহত্যা
মায়ের সাথে অভিমান করে রাজধানীর পল্টন থানাধীন চামেলীবাগ এলাকায় নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে তাশফিকুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবা মো. মাসুদ জানান, তার ছেলে মোবাইলে ফ্রি ফায়ার গেমসে আসক্ত ছিল। এ নিয়ে তার মা মোবাইল ফোনটি নিয়ে নিলে সে মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার আজিজ ফাজিলপুরে। বর্তমানে তারা পল্টনের চামেলীবাগের একটি বাসার দোতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
তেজগাঁও বিভাগে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯
সেপ্টেম্বরে তাপপ্রবাহের আশঙ্কা, সাগরে লঘুচাপ ও বন্যার সম্ভাবনা
ভূমি সেবায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিসি ফরিদা খানমের
সেপ্টেম্বরেও থামছে না গরম, তাপপ্রবাহের পূর্বাভাস ও সাগরে নিম্নচাপের শঙ্কা
সেপ্টেম্বরে গরম বাড়ার পূর্বাভাস, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের আভাস
তেজগাঁওতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৯

আরও পড়ুন

গেম আসক্তি ও মায়ের অভিমানে রাজধানীতে কিশোরের আত্মহত্যা
মায়ের সাথে অভিমান করে রাজধানীর পল্টন থানাধীন চামেলীবাগ এলাকায় নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে তাশফিকুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবা মো. মাসুদ জানান, তার ছেলে মোবাইলে ফ্রি ফায়ার গেমসে আসক্ত ছিল। এ নিয়ে তার মা মোবাইল ফোনটি নিয়ে নিলে সে মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার আজিজ ফাজিলপুরে। বর্তমানে তারা পল্টনের চামেলীবাগের একটি বাসার দোতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
তেজগাঁও বিভাগে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯
সেপ্টেম্বরে তাপপ্রবাহের আশঙ্কা, সাগরে লঘুচাপ ও বন্যার সম্ভাবনা
ভূমি সেবায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিসি ফরিদা…
সেপ্টেম্বরেও থামছে না গরম, তাপপ্রবাহের পূর্বাভাস ও সাগরে…
সেপ্টেম্বরে গরম বাড়ার পূর্বাভাস, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের…