সাবেক স্ত্রীকে নিয়ে পরকীয়ায় জড়িয়ে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনার মূল কারণ পারিবারিক ও পরকীয়ার বিরোধ।
পুলিশ সূত্রে জানা যায়, আহত হৃদয় কয়েক বছর আগে এক নারীকে বিয়ে করেন। পরে ওই নারী কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে বিয়ে করেন। এরপর হৃদয় সৌদি আরবে চলে গেলেও গোপনে তার সাবেক স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি টের পেলে মুন্না হুমকি দিলেও তিনি তা অগ্রাহ্য করেন। সম্প্রতি দেশে ফিরলে মুন্না ও তার দলবল তাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলায় পলাতক আসামি ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল ও ঘাড়কাটা সাইফুলসহ অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
সম্পর্কিত খবর
চাকরির লোভে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ জব্দ
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও সেনারা
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের অনুদান
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ফায়ার সার্ভিস
কারখানায় উৎপাদন নেই, রপ্তানি শুধু কাগজে: ৮৫ কোটি টাকার ফাঁকি

আরও পড়ুন

সাবেক স্ত্রীকে নিয়ে পরকীয়ায় জড়িয়ে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনার মূল কারণ পারিবারিক ও পরকীয়ার বিরোধ।
পুলিশ সূত্রে জানা যায়, আহত হৃদয় কয়েক বছর আগে এক নারীকে বিয়ে করেন। পরে ওই নারী কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে বিয়ে করেন। এরপর হৃদয় সৌদি আরবে চলে গেলেও গোপনে তার সাবেক স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি টের পেলে মুন্না হুমকি দিলেও তিনি তা অগ্রাহ্য করেন। সম্প্রতি দেশে ফিরলে মুন্না ও তার দলবল তাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলায় পলাতক আসামি ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল ও ঘাড়কাটা সাইফুলসহ অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
সম্পর্কিত খবর
চাকরির লোভে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল…
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ…
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও…
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের…
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট…
কারখানায় উৎপাদন নেই, রপ্তানি শুধু কাগজে: ৮৫ কোটি…