ইসলামাবাদে হাইকমিশনে মহানবীর জন্মদিন পালিত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। গত বুধবার (২৬ আগস্ট) হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর পবিত্র দিনটি উপলক্ষে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ সময় হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আগমন মানবজাতির জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছিল। তিনি সাম্য, ন্যায় এবং মানবিকতার যে শিক্ষা দিয়েছেন, তা আজও সমাজ গঠনের অনুপ্রেরণা। হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান তার বক্তব্যে মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশের অব্যাহত উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। এছাড়া উপস্থিত সবাই মহানবীর (সা.) রহমত কামনা করেন।
সম্পর্কিত খবর
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি রনি
কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন খায়রুল আনাম
নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ট্রাইব্যুনালে নয়, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি জিয়াউল…
ফটিকছড়িতে বন বিভাগের অভিযানে কাঠভরা চাঁদের গাড়ি জব্দ, মামলা
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস

আরও পড়ুন

ইসলামাবাদে হাইকমিশনে মহানবীর জন্মদিন পালিত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। গত বুধবার (২৬ আগস্ট) হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর পবিত্র দিনটি উপলক্ষে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ সময় হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আগমন মানবজাতির জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছিল। তিনি সাম্য, ন্যায় এবং মানবিকতার যে শিক্ষা দিয়েছেন, তা আজও সমাজ গঠনের অনুপ্রেরণা। হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান তার বক্তব্যে মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশের অব্যাহত উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। এছাড়া উপস্থিত সবাই মহানবীর (সা.) রহমত কামনা করেন।
সম্পর্কিত খবর
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি…
কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন খায়রুল আনাম
নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ট্রাইব্যুনালে নয়, কারাগার থেকেই ভার্চুয়াল…
ফটিকছড়িতে বন বিভাগের অভিযানে কাঠভরা চাঁদের গাড়ি জব্দ,…
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…