প্রেমে বিয়ের ৪ মাসেই স্ত্রীর ঝুলন্ত লাশ, স্বামী উধাও
চট্টগ্রামের খুলশী থানা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে ফেলে পালিয়ে গেছেন তার স্বামী। সোমবার সকালে ঝাউতলা টিকিট প্রিন্টিং প্রেস কলোনির একটি বাসা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। পরে স্বামী নিজেই স্ত্রীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে কৌশলে সটকে পড়েন।
নিহত তানজিনা আক্তার (২২) ওই কলোনির বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে। অপরদিকে তার স্বামী মো. আকাশের (২৬) বাড়ি গাইবান্ধা জেলায়। প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অমতে মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এটি কোনো আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে তানজিনাকে খুন করা হয়েছে। তানজিনার বড় ভাই আব্দুর রহিম জানান, ব্যবসার টাকার জন্য স্বামী আকাশ তাকে নিয়মিত মারধর ও শারীরিক নির্যাতন করতেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মনোতোষ বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেলেও স্বামী আকাশকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া মৃত্যুর কারণ উদঘাটনে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন বাসা পরিষ্কারের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী
সংসদ সচিবালয়ে তৃতীয়-চতুর্থ শ্রেণির নিয়োগ, বিজ্ঞপ্তি আসছে নভেম্বরের প্রথম সপ্তাহে
মীরসরাইয়ে দ্বিতীয় কারখানা দিচ্ছে কেপিএসটি, বিনিয়োগ ৭ মিলিয়ন ডলার
ঢাকায় মিশন খুলবে কেনিয়া, বাংলাদেশি ওষুধের প্রতি বাড়ল আগ্রহ
চাকরির লোভে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ জব্দ

প্রেমে বিয়ের ৪ মাসেই স্ত্রীর ঝুলন্ত লাশ, স্বামী উধাও
চট্টগ্রামের খুলশী থানা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে ফেলে পালিয়ে গেছেন তার স্বামী। সোমবার সকালে ঝাউতলা টিকিট প্রিন্টিং প্রেস কলোনির একটি বাসা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। পরে স্বামী নিজেই স্ত্রীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে কৌশলে সটকে পড়েন।
নিহত তানজিনা আক্তার (২২) ওই কলোনির বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে। অপরদিকে তার স্বামী মো. আকাশের (২৬) বাড়ি গাইবান্ধা জেলায়। প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অমতে মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এটি কোনো আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে তানজিনাকে খুন করা হয়েছে। তানজিনার বড় ভাই আব্দুর রহিম জানান, ব্যবসার টাকার জন্য স্বামী আকাশ তাকে নিয়মিত মারধর ও শারীরিক নির্যাতন করতেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মনোতোষ বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেলেও স্বামী আকাশকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া মৃত্যুর কারণ উদঘাটনে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন বাসা পরিষ্কারের তাগিদ দিলেন…
সংসদ সচিবালয়ে তৃতীয়-চতুর্থ শ্রেণির নিয়োগ, বিজ্ঞপ্তি আসছে নভেম্বরের…
মীরসরাইয়ে দ্বিতীয় কারখানা দিচ্ছে কেপিএসটি, বিনিয়োগ ৭ মিলিয়ন…
ঢাকায় মিশন খুলবে কেনিয়া, বাংলাদেশি ওষুধের প্রতি বাড়ল…
চাকরির লোভে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল…
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ…