পল্লবী থানার এএসআই শফিকুলসহ গ্রেফতার ২, উদ্ধার ৫ হাজার ইয়াবা
রাজধানীর দক্ষিণখান থেকে প্রচুর পরিমাণ ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম ও তার সহযোগী ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে উত্তরার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন জানান, প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হলে ওয়াসিমকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এএসআই শফিকুলকে গ্রেফতার করা হয়। এরপর তাদের তথ্যমতে বিসমিল্লাহ পল্লীর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখান ও এর আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ জব্দ
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও সেনারা
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের অনুদান
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ফায়ার সার্ভিস
কারখানায় উৎপাদন নেই, রপ্তানি শুধু কাগজে: ৮৫ কোটি টাকার ফাঁকি
যাচাই-বাছাইয়ে নিয়োগের আশ্বাস, প্রাথমিকের বঞ্চিতদের অনশন স্থগিত

আরও পড়ুন

পল্লবী থানার এএসআই শফিকুলসহ গ্রেফতার ২, উদ্ধার ৫ হাজার ইয়াবা
রাজধানীর দক্ষিণখান থেকে প্রচুর পরিমাণ ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম ও তার সহযোগী ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে উত্তরার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন জানান, প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হলে ওয়াসিমকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এএসআই শফিকুলকে গ্রেফতার করা হয়। এরপর তাদের তথ্যমতে বিসমিল্লাহ পল্লীর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখান ও এর আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ…
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও…
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের…
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট…
কারখানায় উৎপাদন নেই, রপ্তানি শুধু কাগজে: ৮৫ কোটি…