মিরপুরে পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার, চেকপোস্টে পালানোর চেষ্টা
রাজধানীর মিরপুর এলাকায় পুলিশের চেকপোস্ট বাইপাস করতে গিয়ে ধরা খেলেন দুই ব্যক্তি। পরে তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শনিবার রাতে দক্ষিণ পীরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার পুলিশ জানায়, ভাঙা ব্রিজ সংলগ্ন ৬০ ফিট রোডে ব্যারিকেড দেওয়ার সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০) নামের দুইজনকে আটক করে। তল্লাশি চালিয়ে তপুর কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং রবিনের পকেট থেকে ছয় রাউন্ড তাজা গুলি মিলে।
প্রাথমিক জেরায় তারা অবৈধ অস্ত্র সংরক্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএমপি। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি রনি
কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন খায়রুল আনাম
নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ট্রাইব্যুনালে নয়, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি জিয়াউল…
ফটিকছড়িতে বন বিভাগের অভিযানে কাঠভরা চাঁদের গাড়ি জব্দ, মামলা
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম

আরও পড়ুন

মিরপুরে পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার, চেকপোস্টে পালানোর চেষ্টা
রাজধানীর মিরপুর এলাকায় পুলিশের চেকপোস্ট বাইপাস করতে গিয়ে ধরা খেলেন দুই ব্যক্তি। পরে তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শনিবার রাতে দক্ষিণ পীরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার পুলিশ জানায়, ভাঙা ব্রিজ সংলগ্ন ৬০ ফিট রোডে ব্যারিকেড দেওয়ার সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০) নামের দুইজনকে আটক করে। তল্লাশি চালিয়ে তপুর কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং রবিনের পকেট থেকে ছয় রাউন্ড তাজা গুলি মিলে।
প্রাথমিক জেরায় তারা অবৈধ অস্ত্র সংরক্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএমপি। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি…
কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন খায়রুল আনাম
নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ট্রাইব্যুনালে নয়, কারাগার থেকেই ভার্চুয়াল…
ফটিকছড়িতে বন বিভাগের অভিযানে কাঠভরা চাঁদের গাড়ি জব্দ,…
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…