গেন্ডারিয়ার ড্রেন থেকে অস্ত্র-গুলি উদ্ধার ডিবির
রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের একটি টিম শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঘুণ্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীতে রেললাইনের পাশের একটি ড্রেনে অভিযান চালায়। এসময় সেখান থেকে একটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শাওনের মৃত্যু
গুম-হত্যা ঢাকতে মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন করতে বাধ্য করা হতো: তদন্ত…
পটিয়ায় ডেইরি খামার ম্যানেজার অপহরণ, ৪ ঘণ্টা পর পুলিশের অভিযানে…
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা, জরিমানা ৩৮…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া
সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের…

গেন্ডারিয়ার ড্রেন থেকে অস্ত্র-গুলি উদ্ধার ডিবির
রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের একটি টিম শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঘুণ্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীতে রেললাইনের পাশের একটি ড্রেনে অভিযান চালায়। এসময় সেখান থেকে একটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শাওনের মৃত্যু
গুম-হত্যা ঢাকতে মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন করতে বাধ্য করা…
পটিয়ায় ডেইরি খামার ম্যানেজার অপহরণ, ৪ ঘণ্টা পর…
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা,…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া
সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের…