রাজধানীতে রিকশা থেকে ২৬ লাখ টাকা উদ্ধার, আটক ২
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই টাকার বৈধ কোনো উৎস দেখাতে না পারায় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার গভীর রাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় একটি রিকশা থামালে যাত্রী মো. ইসরাফিলের ব্যাগে তল্লাশি চালানো হয়। ওই ব্যাগের ভেতর থেকে ২৫ লাখ ৯০ হাজার টাকা পাওয়া যায়। তবে এত বড় অঙ্কের টাকার উৎস সম্পর্কে ওই যুবক কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পরে ঘটনাস্থলে সালমা আক্তার ঝর্ণা নামের এক নারী উপস্থিত হন এবং ওই টাকা তার বলে দাবি করেন। পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করলে তিনিও টাকার সঠিক উৎস বা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে টাকা জব্দ করে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আটকদের আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
মীরসরাইয়ে দ্বিতীয় কারখানা দিচ্ছে কেপিএসটি, বিনিয়োগ ৭ মিলিয়ন ডলার
ঢাকায় মিশন খুলবে কেনিয়া, বাংলাদেশি ওষুধের প্রতি বাড়ল আগ্রহ
চাকরির লোভে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ জব্দ
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও সেনারা
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের অনুদান

আরও পড়ুন

রাজধানীতে রিকশা থেকে ২৬ লাখ টাকা উদ্ধার, আটক ২
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই টাকার বৈধ কোনো উৎস দেখাতে না পারায় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার গভীর রাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় একটি রিকশা থামালে যাত্রী মো. ইসরাফিলের ব্যাগে তল্লাশি চালানো হয়। ওই ব্যাগের ভেতর থেকে ২৫ লাখ ৯০ হাজার টাকা পাওয়া যায়। তবে এত বড় অঙ্কের টাকার উৎস সম্পর্কে ওই যুবক কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পরে ঘটনাস্থলে সালমা আক্তার ঝর্ণা নামের এক নারী উপস্থিত হন এবং ওই টাকা তার বলে দাবি করেন। পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করলে তিনিও টাকার সঠিক উৎস বা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে টাকা জব্দ করে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আটকদের আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
মীরসরাইয়ে দ্বিতীয় কারখানা দিচ্ছে কেপিএসটি, বিনিয়োগ ৭ মিলিয়ন…
ঢাকায় মিশন খুলবে কেনিয়া, বাংলাদেশি ওষুধের প্রতি বাড়ল…
চাকরির লোভে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল…
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ…
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও…
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের…