বাংলাদেশে আসা আরও সহজ, চালু হলো অন অ্যারাইভাল ভিসার অনলাইন আবেদন

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ১২:২৩ পিএম
বাংলাদেশে আসা আরও সহজ, চালু হলো অন অ্যারাইভাল ভিসার অনলাইন আবেদন

বিদেশি নাগরিকদের জন্য সুখবর। এখন থেকে বাংলাদেশে প্রবেশের জন্য অন অ্যারাইভাল বা ট্রানজিট ভিসার আবেদন অনলাইনেই করা যাবে। গত বুধবার থেকে এই সেবা পুরোদমে চালু হয়েছে বলে জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

যাত্রীদের সুবিধার্থে কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি আবেদন ফরম পূরণ করতে পারবেন তারা। এতে করে বিমানবন্দরে আসার আগেই ভিসা সংক্রান্ত আনুষাঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

ধারণা করা হচ্ছে, এই নতুন ব্যবস্থায় বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্কে যাত্রীদের সময় ব্যয় অনেকাংশে কমে আসবে। শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...