মুগদায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ
রাজধানীর মুগদা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে একাধিক মামলার পলাতক আসামি এবং নিয়মিত অপরাধী রয়েছেন বলে জানা গেছে। তারা হলেন—মো. হিমু (২৫), মো. সোহেল রানা (১৯), রানা (২২), মো. সাগর (২৩), মো. ইব্রাহিম (৩২), মো. আব্দুল মুমিন (২৫), মো. অন্তর (২০), মো. জুম্মান (২৭), মো. রফিক (৩০), মো. বোচা (৩৫), লাইলী ওরফে বৃষ্টি (২৬), মো. মুজিবুর রহমান (৩২) ও মো. হৃদয় (২৪)।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
মীরসরাইয়ে দ্বিতীয় কারখানা দিচ্ছে কেপিএসটি, বিনিয়োগ ৭ মিলিয়ন ডলার
ঢাকায় মিশন খুলবে কেনিয়া, বাংলাদেশি ওষুধের প্রতি বাড়ল আগ্রহ
চাকরির লোভে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ জব্দ
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও সেনারা
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের অনুদান

আরও পড়ুন

মুগদায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ
রাজধানীর মুগদা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে একাধিক মামলার পলাতক আসামি এবং নিয়মিত অপরাধী রয়েছেন বলে জানা গেছে। তারা হলেন—মো. হিমু (২৫), মো. সোহেল রানা (১৯), রানা (২২), মো. সাগর (২৩), মো. ইব্রাহিম (৩২), মো. আব্দুল মুমিন (২৫), মো. অন্তর (২০), মো. জুম্মান (২৭), মো. রফিক (৩০), মো. বোচা (৩৫), লাইলী ওরফে বৃষ্টি (২৬), মো. মুজিবুর রহমান (৩২) ও মো. হৃদয় (২৪)।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
মীরসরাইয়ে দ্বিতীয় কারখানা দিচ্ছে কেপিএসটি, বিনিয়োগ ৭ মিলিয়ন…
ঢাকায় মিশন খুলবে কেনিয়া, বাংলাদেশি ওষুধের প্রতি বাড়ল…
চাকরির লোভে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল…
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ…
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও…
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের…