কুষ্টিয়ার জোড়া লাগা শিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। সোমবার রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালে উপস্থিত হয়ে খোঁজখবর নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মন্ত্রী জানান, দৌলতপুরের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে প্রায় তিন মাস আগে এই শিশুদের জন্ম হয়। অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করাতে না পেরে তারা শিশুদের নিয়ে গ্রামের বাড়ি ফিরে গিয়েছিলেন। সম্প্রতি একটি দৈনিকে এ সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে এবং দ্রুত তাদের ঢাকায় আনা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরেজমিনে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। প্রয়োজনে বিদেশ থেকেও বিশেষজ্ঞ আনা হবে। শিশু দুটির চিকিৎসার পাশাপাশি তাদের পরিবারের খাবার ও থাকার ব্যবস্থাও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে মন্ত্রী ব্যক্তিগতভাবে ওই পরিবারকে পাঁচ হাজার টাকাও প্রদান করেন।
সম্পর্কিত খবর
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি পাটওয়ারীর
লিখিত পরীক্ষা দিয়েছিল অন্যজন, ভাইভায় এসে ধরা পড়ল যুবক
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ

আরও পড়ুন

কুষ্টিয়ার জোড়া লাগা শিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। সোমবার রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালে উপস্থিত হয়ে খোঁজখবর নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মন্ত্রী জানান, দৌলতপুরের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে প্রায় তিন মাস আগে এই শিশুদের জন্ম হয়। অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করাতে না পেরে তারা শিশুদের নিয়ে গ্রামের বাড়ি ফিরে গিয়েছিলেন। সম্প্রতি একটি দৈনিকে এ সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে এবং দ্রুত তাদের ঢাকায় আনা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরেজমিনে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। প্রয়োজনে বিদেশ থেকেও বিশেষজ্ঞ আনা হবে। শিশু দুটির চিকিৎসার পাশাপাশি তাদের পরিবারের খাবার ও থাকার ব্যবস্থাও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে মন্ত্রী ব্যক্তিগতভাবে ওই পরিবারকে পাঁচ হাজার টাকাও প্রদান করেন।
সম্পর্কিত খবর
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি…
লিখিত পরীক্ষা দিয়েছিল অন্যজন, ভাইভায় এসে ধরা পড়ল…
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…