মাতারবাড়ী সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মাতারবাড়ীর গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকালে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমুদ্রভিত্তিক অর্থনীতির কৌশলগত উন্নতি ও মেগা প্রকল্পের অগ্রগতি যাচাই করতে সরেজমিনে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। জানা গেছে, সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
মাতারবাড়ী প্রকল্প পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পটিয়ায় সিএনজিতে যাত্রী সেজে ২৩ লাখ টাকার ইয়াবা, আটক ৪…
ফটিকছড়ির রাজনৈতিক ঐতিহ্য: বঙ্গবন্ধু থেকে শুরু করে দেশের শীর্ষ নেতারা
সারাদেশে ৫ দিন বৃষ্টির প্রবণতা, কোথাও কোথাও ভারী বর্ষণ
বাঁশখালীর খুনের ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার মুন্সি আলম
মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান: বিদ্যুৎকেন্দ্র ও বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমে

আরও পড়ুন

মাতারবাড়ী সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মাতারবাড়ীর গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকালে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমুদ্রভিত্তিক অর্থনীতির কৌশলগত উন্নতি ও মেগা প্রকল্পের অগ্রগতি যাচাই করতে সরেজমিনে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। জানা গেছে, সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
মাতারবাড়ী প্রকল্প পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পটিয়ায় সিএনজিতে যাত্রী সেজে ২৩ লাখ টাকার ইয়াবা,…
ফটিকছড়ির রাজনৈতিক ঐতিহ্য: বঙ্গবন্ধু থেকে শুরু করে দেশের…
সারাদেশে ৫ দিন বৃষ্টির প্রবণতা, কোথাও কোথাও ভারী…
বাঁশখালীর খুনের ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার মুন্সি আলম
মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান: বিদ্যুৎকেন্দ্র ও বন্যার্তদের পুনর্বাসন…