স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, দীর্ঘ লাইনের ভোগান্তিতে স্বস্তি

প্রাইম বার্তা অনলাইন
০৮ আগস্ট ২০২৬ ৪:০৬ পিএম
স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, দীর্ঘ লাইনের ভোগান্তিতে স্বস্তি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। টানা কয়েক সপ্তাহের সংকটের পর শনিবার (৮ আগস্ট) ঢাকার বিভিন্ন পাম্পে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি অনেকটাই কমে এসেছে। জ্বালানির অপ্রতুলতায় সৃষ্ট দুর্ভোগ কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সিএনজি চালক ও সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, স্টেশনগুলোতে এখন যানবাহনের বাড়তি চাপ নেই। আগে যেখানে গ্যাস পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হতো, সেখানে এখন মাত্র ২০ থেকে ২৫ মিনিট সময় লাগছে। মগবাজারের এক অটোরিকশাচালক বাবুল জানান, গত কয়েক সপ্তাহ ধরে তিন-চার ঘণ্টা লাইনে থাকায় তার আয় বন্ধের মুখে পড়েছিল। তবে শুক্রবার থেকে পরিস্থিতি উন্নতি হওয়ায় তিনি আজ মাত্র ২০ মিনিটে গ্যাস সংগ্রহ করতে পেরেছেন। আরেক চালক রুবেলও গ্যাসের প্রেশার ভালো থাকায় সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে মহেশখালীতে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেলে এই সংকট দেখা দেয়। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপ্তাহিক ছুটির কারণে চাপ কম থাকলেও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে পুরো সংকটের অবসান হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...