বদলে যাওয়া রাষ্ট্র ব্যবস্থাই শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা: তথ্যমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৬ ১০:১২ পিএম
বদলে যাওয়া রাষ্ট্র ব্যবস্থাই শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারা শহীদদের প্রকৃত সম্মান হলো এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে নাগরিকদের আর রক্ত দিয়ে গণতন্ত্র আনতে হবে না। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদদের স্মরণ করার পাশাপাশি আন্দোলনের মূল কারণগুলো দূর করে একটি মানবিক, জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী মনে করেন, স্বাধীনতার পর থেকেই আমরা একটি স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছি। এর ফলে দেশে বারবার সংঘাত ও রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে এবং প্রতিটি প্রজন্মকে নতুন করে অধিকার আদায়ের লড়াইয়ে নামতে হয়েছে। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগকে কেবল আবেগের বিষয় হিসেবে না দেখে, তা থেকে গভীর শিক্ষা নিয়ে রাষ্ট্রের চলমান সংকটগুলোর স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। ভবিষ্যতে যাতে কারো আর এই ধরনের ত্যাগ স্বীকার করতে না হয়, সেই পরিবেশ সৃষ্টি করা জরুরি।

এছাড়া রাষ্ট্রের কাঠামোগত সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী ব্যক্তি তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পান না বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মেধা ও সৃজনশীলতার বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করাই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অর্জন হওয়া উচিত বলে জানান মন্ত্রী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...