বোয়ালখালীতে দুর্ধর্ষ ডাকাত আবছার গ্রেফতার, মিলল ইয়াবা
চট্টগ্রামের বোয়ালখালীতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য নুরুল আবছারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) ভোররাতে সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম খিতাপচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা বিশেষ শাখার গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। খবর পেয়ে আবছারের বাড়িতে অবস্থান নেয় পুলিশ। পরবর্তীতে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নিয়োজিত উপ-পরিদর্শক নিংওয়াই মারমা।
দক্ষিণ চট্টগ্রামের দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত আবছারের বিরুদ্ধে ডাকাতি ও ভাড়াটে খুনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ২০০৫ সালে ১২টি বন্দুকসহ তাকে গ্রেফতার করা হলেও জামিনে বের হয়ে আবারও অপরাধ জগতে ফিরে আসেন তিনি। পিবিআই প্রতিবেদনেও তাকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছিল।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

বোয়ালখালীতে দুর্ধর্ষ ডাকাত আবছার গ্রেফতার, মিলল ইয়াবা
চট্টগ্রামের বোয়ালখালীতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য নুরুল আবছারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) ভোররাতে সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম খিতাপচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা বিশেষ শাখার গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। খবর পেয়ে আবছারের বাড়িতে অবস্থান নেয় পুলিশ। পরবর্তীতে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নিয়োজিত উপ-পরিদর্শক নিংওয়াই মারমা।
দক্ষিণ চট্টগ্রামের দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত আবছারের বিরুদ্ধে ডাকাতি ও ভাড়াটে খুনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ২০০৫ সালে ১২টি বন্দুকসহ তাকে গ্রেফতার করা হলেও জামিনে বের হয়ে আবারও অপরাধ জগতে ফিরে আসেন তিনি। পিবিআই প্রতিবেদনেও তাকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছিল।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…