‘নিজের মব না থাকলে মাইর পড়বে না’, জুলাই ইস্যুতে হুঁশিয়ারি মাহফুজ আলমের

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ৩:১৬ এএম
‘নিজের মব না থাকলে মাইর পড়বে না’, জুলাই ইস্যুতে হুঁশিয়ারি মাহফুজ আলমের

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্ট করে জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় গঠিত রাজনৈতিক মঞ্চে ডান ও ডানবিরোধীদের একত্রে ঘাঁটি গাড়ার সুযোগ নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা দ্রুত নিজেদের মতাদর্শ অনুযায়ী পক্ষ নির্বাচন করবেন না এবং নিজস্ব কোনো সংগঠন গড়বেন না, তারা রাজনৈতিক সংঘাতে মার খাবেন।

রোববার (২ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন এই সাবেক আমলা। তিনি লেখেন, বর্তমানে জুলাই অক্ষে রাজনীতি দুই ভাগে বিভক্ত। ডানপন্থীদের জুলাই সংগঠনে ডানবিরোধীদের প্রবেশাধিকার নেই। একইভাবে অ-ডানপন্থিদের সংগঠনেও ডানপন্থীদের স্থান হবে না। তিনি তার পোস্টে স্পষ্ট করে লিখেছেন, ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।’

প্রসঙ্গত, গত ২০২৫ সালের ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে মাহফুজ আলমও উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন। জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী ছাত্র নেতাদের প্রতিনিধি হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর আগে ২০২৪ সালের আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে যোগ দেন এবং পরে নভেম্বরে উপদেষ্টা হিসেবে শপথ নেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...