চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ার সম্ভাবনা, মতামত নিতে কমিটি গঠন
চট্টগ্রাম ওয়াসার রাজস্ব বিভাগ আবাসিক ও বাণিজ্যিক খাতে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না নিয়ে গ্রাহক ও সংশ্লিষ্টদের মতামত নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গত শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত ওয়াসা বোর্ড সভায় এই প্রস্তাবটি আলোচনার পর এমন সিদ্ধান্ত হয়।
প্রস্তাবটি যাচাই-বাছাইয়ের জন্য ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার দে-কে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে, বোর্ড সদস্য বেগম সৈয়দা জেরিন হোসেন এবং রাসেল মিয়া। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মো. জানে আলম জানান, এখনই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। সবার মতামত নিয়ে কমিটি সুপারিশ করলে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে ৩৮ শতাংশ দাম বাড়িয়েছিল চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে প্রতি হাজার লিটার পানির জন্য আবাসিক গ্রাহকদের ১৮ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের ৩৭ টাকা দিতে হয়। ওয়াসার মোট সংযোগ ১ লাখ ৪ হাজার ৫১১টি, যার অধিকাংশই আবাসিক।
সম্পর্কিত খবর
শিক্ষার্থীদের ‘ফার্স্ট এইড অব ল’: চাকসুর ‘আইনের আলো’র মোড়ক উন্মোচন
সুইমিংপুলে গভীর পানিতে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থী প্রিয়মের মৃত্যু
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা করছে সরকার: প্রতিমন্ত্রী
প্রেমের টানাপোড়েনে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ, হাজারীবাগে মরদেহ উদ্ধার
বগুড়ায় বাংলাদেশ-মার্কিন সেনাদের আর্মার-ক্যাভালরি অভিজ্ঞতা বিনিময় সম্পন্ন
জাতিসংঘে প্রথম সপ্তাহ কাটল ব্যস্ততায়, জানালেন খলিলুর রহমান

আরও পড়ুন

শিক্ষার্থীদের ‘ফার্স্ট এইড অব ল’: চাকসুর ‘আইনের আলো’র…