পরোয়ানাভুক্ত আসামি খোকনের পকেটে ৪০ পিস ইয়াবা, বোয়ালখালীতে গ্রেফতার
চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছেন এক পলাতক মাদক ব্যবসায়ী। শনিবার (১ আগস্ট) ভোরে পৌরসভার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে তাকে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির নাম মো. খোকন (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে খোকনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহমদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বোয়ালখালীতে বাসা ভাড়া নিয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।
বোয়ালখালী থানার এএসআই আবদুল মতিন ও এএসআই আবুল কালাম অভিযানটি পরিচালনা করেন। তারা জানান, খোকনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে, যার ওয়ারেন্ট কার্যকর করতেই তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ফের ইয়াবা পাওয়ায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল এবং এবার মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নতুন মামলা হয়েছে। শনিবারই তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
প্রধান সড়কের পাশাপাশি আবাসিক এলাকার রাস্তাও সংস্কার করবে চসিক
ঢাকায় একই সড়কে খোঁড়াখুঁড়ি বন্ধে ১৫ দিন পরপর সমন্বয় সভার…
চুল কাটাতে গিয়ে প্রাণ গেল: কেরানীগঞ্জে এলেক্স গ্রুপের সদস্য হত্যা
সার ডিলারদের কমিশন বাড়ছে তিন গুণ, জুলাই থেকে কার্যকর হবে…
পরমাণু প্রযুক্তি দিয়ে ক্যানসার চিকিৎসা: ভিয়েনায় বাংলাদেশের অঙ্গীকার
বিপ্লব উদ্যানে সাজবে মুক্তিযুদ্ধের ইতিহাস কর্নার: মেয়র শাহাদাত

আরও পড়ুন

পরোয়ানাভুক্ত আসামি খোকনের পকেটে ৪০ পিস ইয়াবা, বোয়ালখালীতে গ্রেফতার
চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছেন এক পলাতক মাদক ব্যবসায়ী। শনিবার (১ আগস্ট) ভোরে পৌরসভার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে তাকে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির নাম মো. খোকন (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে খোকনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহমদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বোয়ালখালীতে বাসা ভাড়া নিয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।
বোয়ালখালী থানার এএসআই আবদুল মতিন ও এএসআই আবুল কালাম অভিযানটি পরিচালনা করেন। তারা জানান, খোকনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে, যার ওয়ারেন্ট কার্যকর করতেই তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ফের ইয়াবা পাওয়ায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল এবং এবার মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নতুন মামলা হয়েছে। শনিবারই তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
প্রধান সড়কের পাশাপাশি আবাসিক এলাকার রাস্তাও সংস্কার করবে…
ঢাকায় একই সড়কে খোঁড়াখুঁড়ি বন্ধে ১৫ দিন পরপর…
চুল কাটাতে গিয়ে প্রাণ গেল: কেরানীগঞ্জে এলেক্স গ্রুপের…
সার ডিলারদের কমিশন বাড়ছে তিন গুণ, জুলাই থেকে…