রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে স্বহস্তে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকাকে একটি আধুনিক ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নিজ হাতেই গাড়ির স্টয়ারিং ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অবাধে চলাচল করে তিনি সরেজমিনে দেখেন বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বাস্তব চিত্র।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী। গুলশান থেকে শুরু করে শ্যামলী পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেন তার গাড়িবহর। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে শ্যামলী এলাকায় তাকে দেখা যায়।
পরিচ্ছন্ন ঢাকা গড়ার ব্যাপারে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই তাগিদ দিয়ে আসছেন। তার দেওয়া নির্দেশনা বাস্তবে কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং উত্তর সিটির সড়কগুলোর বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা কেমন তা যাচাই করতেই এই হঠাৎ পথচলা বলে জানা গেছে। এ সময় তিনি সংশ্লিষ্টদের নিয়মিত মনিটরিং জোরদার করার নির্দেশ দেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে স্বহস্তে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকাকে একটি আধুনিক ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নিজ হাতেই গাড়ির স্টয়ারিং ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অবাধে চলাচল করে তিনি সরেজমিনে দেখেন বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বাস্তব চিত্র।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী। গুলশান থেকে শুরু করে শ্যামলী পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেন তার গাড়িবহর। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে শ্যামলী এলাকায় তাকে দেখা যায়।
পরিচ্ছন্ন ঢাকা গড়ার ব্যাপারে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই তাগিদ দিয়ে আসছেন। তার দেওয়া নির্দেশনা বাস্তবে কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং উত্তর সিটির সড়কগুলোর বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা কেমন তা যাচাই করতেই এই হঠাৎ পথচলা বলে জানা গেছে। এ সময় তিনি সংশ্লিষ্টদের নিয়মিত মনিটরিং জোরদার করার নির্দেশ দেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…