রাতে জিয়া উদ্যানে ঘোরায় এসে হাজতে কাটালেন দুই তরুণ, ছাড়তে লাগলো হাজার টাকা
ঢাকায় এসে কাফরুল থানায় হাজতে এক রাত কাটাতে হলো কুমিল্লার দুই তরুণকে। তাদের অপরাধ একটিই—গভীর রাতে জিয়া উদ্যান এলাকা দিয়ে বন্ধুর বাসায় ফিরছিলেন তারা। আটকের পর পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পেলেও তাড়াতাড়ি কথা বলতে এক পুলিশ সদস্যকে ১০০ টাকা দিতে বাধ্য হন তারা। পরে অভিভাবকরা থানায় এসে এক হাজার টাকা করে দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় কাফরুল থানা চত্বরে দেখা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র রাফসান আহমেদ সিয়াম ও তার বন্ধু হৃদয় থানা ভবনের সোফায় ক্লান্ত হয়ে বসে আছেন। তাদের মুখে রাত জেগে থাকার ক্লান্তি স্পষ্ট। জানা যায়, কলেজের কাগজপত্র সংগ্রহ করতে তারা ঢাকায় এসেছিলেন এবং রাতে জিয়া উদ্যান এলাকায় পুলিশ তাদের আটক করে।
থানায় প্রবেশ করলেই চোখে পড়ে জরাজীর্ণ দৃশ্য ও জব্দ করা ভাঙাচোরা গাড়ির স্তূপ। সাধারণ মানুষের সেবা নিতে আসার আগ্রহ তেমন দেখা যায়নি। এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ, প্রধান অতিথি…
মধ্য বাড্ডায় ৩০০ শিক্ষার্থীর সড়ক অবরোধ, ১৫ মিনিটেই ফিরে আসে…
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: জাহেদ
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি রনি
কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন খায়রুল আনাম

আরও পড়ুন

রাতে জিয়া উদ্যানে ঘোরায় এসে হাজতে কাটালেন দুই তরুণ, ছাড়তে লাগলো হাজার টাকা
ঢাকায় এসে কাফরুল থানায় হাজতে এক রাত কাটাতে হলো কুমিল্লার দুই তরুণকে। তাদের অপরাধ একটিই—গভীর রাতে জিয়া উদ্যান এলাকা দিয়ে বন্ধুর বাসায় ফিরছিলেন তারা। আটকের পর পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পেলেও তাড়াতাড়ি কথা বলতে এক পুলিশ সদস্যকে ১০০ টাকা দিতে বাধ্য হন তারা। পরে অভিভাবকরা থানায় এসে এক হাজার টাকা করে দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় কাফরুল থানা চত্বরে দেখা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র রাফসান আহমেদ সিয়াম ও তার বন্ধু হৃদয় থানা ভবনের সোফায় ক্লান্ত হয়ে বসে আছেন। তাদের মুখে রাত জেগে থাকার ক্লান্তি স্পষ্ট। জানা যায়, কলেজের কাগজপত্র সংগ্রহ করতে তারা ঢাকায় এসেছিলেন এবং রাতে জিয়া উদ্যান এলাকায় পুলিশ তাদের আটক করে।
থানায় প্রবেশ করলেই চোখে পড়ে জরাজীর্ণ দৃশ্য ও জব্দ করা ভাঙাচোরা গাড়ির স্তূপ। সাধারণ মানুষের সেবা নিতে আসার আগ্রহ তেমন দেখা যায়নি। এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ,…
মধ্য বাড্ডায় ৩০০ শিক্ষার্থীর সড়ক অবরোধ, ১৫ মিনিটেই…
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:…
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি…