বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ১:২৩ পিএম
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার জানান, মাছের ঘের দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষ হয়। আনোয়ারা সার্কেলের এএসপি মাহমুদুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...