মেট্রোরেলে যাত্রী নিরাপত্তা ও সেবা নিশ্চিতে ডিএমটিসিএল এমডির পরিদর্শন
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশন ও পিয়ার পরিদর্শন করেছেন। গত সোমবার (২০ জুলাই) মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁও স্টেশনের পাশাপাশি সংসদ ভবন সংলগ্ন ৪২৩ নম্বর এবং আগারগাঁও সংলগ্ন ৩৪১ নম্বর পিয়ার ঘুরে দেখেন তিনি।
এ সময় যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিএমটিসিএল এমডি। তিনি স্টেশন এলাকার নিচের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে যাত্রীদের হাঁটার পথ স্বাভাবিক রাখার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনকালে ম্যানলিফটের সাহায্যে পিয়ার হেড ও বিয়ারিং প্যাডের ক্র্যাক বা ফাটল পরীক্ষা করেন তিনি। সেফটি অডিট কমিটির সুপারিশ ও হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিদর্শন পরিচালিত হয়। এ সময় এমআরটি লাইন-১ ও লাইন-৬ এর প্রকল্প পরিচালক এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিএমটিসিএল জানায়, আন্তর্জাতিক মান মেনে মেট্রোরেলের অবকাঠামো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

মেট্রোরেলে যাত্রী নিরাপত্তা ও সেবা নিশ্চিতে ডিএমটিসিএল এমডির পরিদর্শন
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশন ও পিয়ার পরিদর্শন করেছেন। গত সোমবার (২০ জুলাই) মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁও স্টেশনের পাশাপাশি সংসদ ভবন সংলগ্ন ৪২৩ নম্বর এবং আগারগাঁও সংলগ্ন ৩৪১ নম্বর পিয়ার ঘুরে দেখেন তিনি।
এ সময় যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিএমটিসিএল এমডি। তিনি স্টেশন এলাকার নিচের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে যাত্রীদের হাঁটার পথ স্বাভাবিক রাখার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনকালে ম্যানলিফটের সাহায্যে পিয়ার হেড ও বিয়ারিং প্যাডের ক্র্যাক বা ফাটল পরীক্ষা করেন তিনি। সেফটি অডিট কমিটির সুপারিশ ও হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিদর্শন পরিচালিত হয়। এ সময় এমআরটি লাইন-১ ও লাইন-৬ এর প্রকল্প পরিচালক এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিএমটিসিএল জানায়, আন্তর্জাতিক মান মেনে মেট্রোরেলের অবকাঠামো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…