হজ ২০২৭: ব্যয় বৃদ্ধির শঙ্কায় সংরক্ষিত আবাসন ১ শতাংশের দাবি
আগামী ২০২৭ সালের হজ পালনে খরচ বৃদ্ধির বোঝা কমাতে সংরক্ষিত বা ব্যাকআপ আবাসনের হার ১ শতাংশ বহাল রাখার অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ। সোমবার রাজধানীর গুলশানস্থ সৌদি দূতাবাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সাথে এক বৈঠকে মন্ত্রী এই প্রস্তাব দেন।
জানা গেছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী হজের জন্য ব্যাকআপ আবাসন ২ শতাংশ নির্ধারণ করেছে, যা বাস্তবায়িত হলে বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় বাড়বে। এর আগে ২০২৬ সালে এই হার ১ শতাংশ ছিল। তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখতে পূর্বের এই হার বহাল রাখার জোর দাবি জানান ধর্ম প্রতিমন্ত্রী।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, রোববার তিনি ধর্ম মন্ত্রণালয়ের আধা-সরকারি পত্রটি হাতে পেয়েছেন এবং ইতোমধ্যে সুপারিশসহ তা সৌদি সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন তিনি। মন্ত্রণালয়ের পত্রে ক্যাটারিং সেবা ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফাতের সার্ভিস প্যাকেজ ‘ডি’র মূল্যমানের সাথে সামঞ্জস্য রেখে সার্ভিস প্যাকেজ-৩ এর সেবামূল্য নির্ধারণের কথাও উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

হজ ২০২৭: ব্যয় বৃদ্ধির শঙ্কায় সংরক্ষিত আবাসন ১ শতাংশের দাবি
আগামী ২০২৭ সালের হজ পালনে খরচ বৃদ্ধির বোঝা কমাতে সংরক্ষিত বা ব্যাকআপ আবাসনের হার ১ শতাংশ বহাল রাখার অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ। সোমবার রাজধানীর গুলশানস্থ সৌদি দূতাবাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সাথে এক বৈঠকে মন্ত্রী এই প্রস্তাব দেন।
জানা গেছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী হজের জন্য ব্যাকআপ আবাসন ২ শতাংশ নির্ধারণ করেছে, যা বাস্তবায়িত হলে বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় বাড়বে। এর আগে ২০২৬ সালে এই হার ১ শতাংশ ছিল। তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখতে পূর্বের এই হার বহাল রাখার জোর দাবি জানান ধর্ম প্রতিমন্ত্রী।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, রোববার তিনি ধর্ম মন্ত্রণালয়ের আধা-সরকারি পত্রটি হাতে পেয়েছেন এবং ইতোমধ্যে সুপারিশসহ তা সৌদি সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন তিনি। মন্ত্রণালয়ের পত্রে ক্যাটারিং সেবা ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফাতের সার্ভিস প্যাকেজ ‘ডি’র মূল্যমানের সাথে সামঞ্জস্য রেখে সার্ভিস প্যাকেজ-৩ এর সেবামূল্য নির্ধারণের কথাও উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…