ঢাকায় টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা, নগরজুড়ে জলাবদ্ধতার শঙ্কা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সাতটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যার ফলে রাজধানী ঢাকাসহ নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে যেতে পারে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকাজুড়ে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বুলেটিনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
মৌসুমি বায়ুর এই সক্রিয় অবস্থানের কারণে আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। এই সময়ে নদ-নদীর পানিও বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া সতর্কবার্তা ক্লিন ঢাকা মহানগরী চট্টগ্রাম বৃষ্টিপাত জলাবদ্ধতা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

ঢাকায় টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা, নগরজুড়ে জলাবদ্ধতার শঙ্কা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সাতটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যার ফলে রাজধানী ঢাকাসহ নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে যেতে পারে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকাজুড়ে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বুলেটিনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
মৌসুমি বায়ুর এই সক্রিয় অবস্থানের কারণে আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। এই সময়ে নদ-নদীর পানিও বৃদ্ধি পেতে পারে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…