চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য গ্রেফতার
রাজধানীর ওয়ারী থানা পুলিশ অটোরিকশা চালক দিদারুল ইসলামকে অজ্ঞান করে হত্যার ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মো. রমজান (২৪) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। শনিবার দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাতে খিলগাঁও থেকে রিকশা নিয়ে বের হন দিদারুল। পরদিন ২৯ জুন ওয়ারী থানার নবাবপুর রোড থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই তিনি মারা যান। এর আগে ৮ জুলাই গাজীপুর, কেরানীগঞ্জ ও লালবাগ থেকে একই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান জানিয়েছেন, তারা যাত্রী সেজে অটোরিকশা ভাড়া করতেন। পথে কৌশলে চালকদের অজ্ঞান করে গাড়ি ও মালামাল লুট করত এই চক্রটি। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, এই ঘটনায় ইতোমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
মীরসরাইয়ে দ্বিতীয় কারখানা দিচ্ছে কেপিএসটি, বিনিয়োগ ৭ মিলিয়ন ডলার
ঢাকায় মিশন খুলবে কেনিয়া, বাংলাদেশি ওষুধের প্রতি বাড়ল আগ্রহ
চাকরির লোভে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ জব্দ
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও সেনারা
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের অনুদান

আরও পড়ুন

চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য গ্রেফতার
রাজধানীর ওয়ারী থানা পুলিশ অটোরিকশা চালক দিদারুল ইসলামকে অজ্ঞান করে হত্যার ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মো. রমজান (২৪) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। শনিবার দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাতে খিলগাঁও থেকে রিকশা নিয়ে বের হন দিদারুল। পরদিন ২৯ জুন ওয়ারী থানার নবাবপুর রোড থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই তিনি মারা যান। এর আগে ৮ জুলাই গাজীপুর, কেরানীগঞ্জ ও লালবাগ থেকে একই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান জানিয়েছেন, তারা যাত্রী সেজে অটোরিকশা ভাড়া করতেন। পথে কৌশলে চালকদের অজ্ঞান করে গাড়ি ও মালামাল লুট করত এই চক্রটি। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, এই ঘটনায় ইতোমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
মীরসরাইয়ে দ্বিতীয় কারখানা দিচ্ছে কেপিএসটি, বিনিয়োগ ৭ মিলিয়ন…
ঢাকায় মিশন খুলবে কেনিয়া, বাংলাদেশি ওষুধের প্রতি বাড়ল…
চাকরির লোভে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল…
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ…
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও…
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের…