নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি হত্যায় জড়িত পাঁচ মাদকাসক্ত গ্রেফতার
মাদকের টাকার জন্য নরসিংদীর রায়পুরায় বাকপ্রতিবন্ধী ববি বেগমকে (৭০) নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশন এলাকায় এই নির্যাতনের শিকার হয়েছিলেন ওই বৃদ্ধা। পরে চিকিৎসাধীন অবস্থায় ৮ জুলাই তার মৃত্যু হয়।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, নিজের দীর্ঘদিনের সঞ্চিত ২০ হাজার টাকা লুটের উদ্দেশ্যেই মাদকাসক্তরা ববিকে নির্যাতন করেছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি।
ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আসামিদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ইলিয়াস (৩৫), সাকিব (১৯), বেলাল মিয়া (২৬), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত (২০)। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
সাভারে ককশিটে লুকানো ৪৩ কেজি পচা মাংস, দোকানকে জরিমানা
সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশে আসার আমন্ত্রণ রাষ্ট্রপতির
স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, পাসপোর্ট অফিস কর্মচারীর শাস্তি
এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিতে খসড়া আইন অনুমোদন
সরকারি সেবায় কোথায় কত ঘুষ, জানাবে নতুন ‘ঘুস.সাইট’
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু, নতুন সদস্যরা উপস্থিত

আরও পড়ুন

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি হত্যায় জড়িত পাঁচ মাদকাসক্ত গ্রেফতার
মাদকের টাকার জন্য নরসিংদীর রায়পুরায় বাকপ্রতিবন্ধী ববি বেগমকে (৭০) নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশন এলাকায় এই নির্যাতনের শিকার হয়েছিলেন ওই বৃদ্ধা। পরে চিকিৎসাধীন অবস্থায় ৮ জুলাই তার মৃত্যু হয়।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, নিজের দীর্ঘদিনের সঞ্চিত ২০ হাজার টাকা লুটের উদ্দেশ্যেই মাদকাসক্তরা ববিকে নির্যাতন করেছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি।
ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আসামিদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ইলিয়াস (৩৫), সাকিব (১৯), বেলাল মিয়া (২৬), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত (২০)। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
সাভারে ককশিটে লুকানো ৪৩ কেজি পচা মাংস, দোকানকে…
সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশে আসার আমন্ত্রণ রাষ্ট্রপতির
স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, পাসপোর্ট অফিস কর্মচারীর…
এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিতে খসড়া আইন…